1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁওয়ের ৩ উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

ঠাকুরগাঁওয়ের ৩ উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • প্রকাশের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রফিকুল ইসলাম সুজন, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি…………………………….

 

জাতীয়ভাবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ৯ আগস্ট ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল-পীরগঞ্জ ও ঠাকুরগাঁও সদর এ ৩ উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন। ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

 

ইতোপূর্বে জেলার হরিপুর ও বালিয়াডাঙ্গী ২ উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। এ উপলক্ষে এদিন সকাল সাড়ে ৯ টায় রাণীশংকৈল উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন এক অনুষ্ঠানের আয়োজন করে।

 

নবাগত ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাম কৃষ্ণ বর্মণ ,ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, পঃপঃ কর্মকর্তা আঃ সামাদ চৌধুরী , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহামেদ হোসেন বিপ্লব, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বিএনপি সভাপতি আতাউর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম সুজন ও সভাপতি মোবারক আলী ও সাবেক সভাপতি ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।

 

এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ইউপি চেয়ারম্যান, উপকারভোগি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে এ উপজেলায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ২১০জন উপকারভোগির হাতে জমি ও ঘরের দলিলপত্র তুলে দেয়া হয়।

 

প্রসঙ্গত, উপজেলায় এ পর্যন্ত মোট ১৭৩৮ জন উপকারভোগিকে জমিসহ ঘর দেয়া হয়। এর পরেও, কোনো ভূমিহীন-গৃহহীন বাদ পড়লে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাদেরকে এ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে মর্মে সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহা জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট