
রফিকুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল হোসেন (৪৮) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার কলিগাঁও এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ইসমাইল হোসেন ওই এলাকার আঃ সোভানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী নিয়মিত ধরনের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইসমাইল হোসেনকে আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, "১৩৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটক আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।" তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর