1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কবরস্থান থেকে ৪ টি কঙ্কাল চুরি, জনমনে আতঙ্ক - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কবরস্থান থেকে ৪ টি কঙ্কাল চুরি, জনমনে আতঙ্ক

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
# রানীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একটি কবরস্থান থেকে কবর খুঁড়ে একই পরিবারের ৪টি কঙ্কাল চুরি হয়েছে।
রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী মহেষপুর কবরস্থানে এ কঙ্কাল চুরির ঘটনাটি ঘটে। এই ঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে রাণীশংকৈল থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন‌।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতের কোনো এক সময় ওই কবরস্থানে একই পরিবারের ৪ জনের কঙ্কাল চুরি করে নিয়ে যায় চেরেরা ।
 সোমবার বিকালে স্থানীয় লোকজন কবরস্থানে গরু-ছাগল চড়াতে এলে ৪টি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পায় এর পর থেকেই এলাকায় তৈরি হয় চাঞ্চল্য।
এ বিষয়ে নিহতের স্বজনরা জানান, আমিরুল ইসলাম, রাবেয়া বেগম, জরিফা বেগমসহ চার আত্মীয়কে ওই কবরস্থানে দাফন করা হয়। কেউ মারা গেছেন দু’বছর আগে আবার কেউ দেড় বছর আগে। সর্বশেষ দাফন করা হয় আমিরুল ইসলামকে সাড়ে ৪ মাস আগে। তাদের কারো মরদেহ নেই কবরের ভেতর। তারা সকলেই টেকিয়া মেহেশপুর এলাকার বাসিন্দা।
রাণীশংকৈল থানার এসআই সফিকুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তথ্য সংগ্রহ করা হয়েছে। কারা এর সাথে জড়িত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট