1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মাদক সিন্ডিকেট-মটরসাইকেল চোর সিন্ডিকেট বিপ্লব শত কোটি টাকার মালিক কীভাবে হলেন? - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার ডা. ইসমাইল হোসেন শিবগঞ্জে কোটি টাকার চোরাই মোবাইল ও ভারতীয় ট্রাকসহ ১ জন আটক নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মাদক সিন্ডিকেট-মটরসাইকেল চোর সিন্ডিকেট বিপ্লব শত কোটি টাকার মালিক কীভাবে হলেন?

  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥নিজস্ব প্রতিবেদন, ঠাকুরগাঁও : তিনি যেন এক ক্ষু’ধার্ত বাঘ। সামনে যাই পেয়েছেন, তাই খেয়েছেন। সাধারণ জনগণের টাকা থেকে শুরু করে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানের টাকাই তিনি লুটেপুটে খেয়েছেন।বলছিলাম ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লবের কথা।

আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে যিনি অনিয়ম দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন।শুধু তাই নয়, সরকারি জমিতে নির্মাণ করেছেন বহুতল ভবন।বার বার অভিযোগের পরেও ঠেকানো যায়নি তাঁর বহুতল ভবন নির্মাণ। ছাত্রলীগের রাজনীতি দিয়ে উন্থান শুরু বিপ্লবের।এরপর পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আরেক দুর্নীতিবাজ নেতা ইমদাদুল হকের শিষ্যত্ব গ্রহণ করে সরাসরি আওয়ামী লীগে যোগ দেন বিপ্লব। এরপর বিপ্লবকে আর পেছনে তাকাতে হয়নি। দলীয় প্রভাব এবং নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে একের পর এক অনিয়ম করতে থাকে বিপ্লব।ঠিকাদারী ব্যবসার সাইনবোর্ড লাগিয়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ প্রভাব খাটিয়ে হাতিয়ে নিতে শুরু করেন। সেইসব প্রতিষ্ঠানের কাজগুলোতে কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন তিনি।

সূত্র বলছে, প্রায় ১০০ কোটি টাকার মালিক বর্তমানে রেজওয়ানুল হক বিপ্লব। আছে বিলাস বহুল গাড়ি, সরকারি জমিতে বহুতল ভবন।যদিও কাজে কলমে বিপ্লব ১০০ কোটি টাকার মালিক নন। কাজে কলমে পাকা খেলোয়াড় বিপ্লব, টাকা কিভাবে লুকাতে হবে সেটি তার ভালো মতোই জানা। প্রকাশ্যে বিপ্লব একজন আওয়ামী লীগ নেতা এবং ঠিকাদারী ব্যবসায়ী, আছে ইটের ভাটার ব্যবসা, ক্লিনিক ব্যবসা, প্রিন্টিং প্রেস ব্যবসাসহ আরও অনেক কিছু।

বিপ্লবের বিরুদ্ধে অভিযোগ আছে, পীরগঞ্জে মা’দ’ক সিন্ডিকেট নিয়ন্ত্রণের মূল হোতা তিনি। মাদক ব্যবসায়ীদের ছাড়িয়ে নিতে থানায় পুলিশি সিন্ডিকেটও গড়ে তুলেছিলেন তিনি।সূত্র বলছে, বিএনপি নেতাদের প্রশ্রয়ে এখনও মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন বিপ্লবেই। টাকার ভাগ নিচ্ছেন পীরগঞ্জ উপজেলার বিএনপির প্রধান নেতারা।

এছাড়া, মোটরসাইকেল চোর রাজ্জাকের ধর্মের বাবা হচ্ছেন রেজওয়ানুল হক বিপ্লব। বিপ্লবকে নিয়মিত মাসোয়ারা দিয়েই পীরগঞ্জের মটরসাইকেল চুরি করে ভুক্তভোগীদের কাছে টাকা আদায় করেন রাণীশংকৈলের কুখ্যাত রাজ্জাক চোর। বিগত ১৬ বছরে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা ইমদাদুল হক ,রেজওয়ানুল হক, আখতারুল ইসলাম সহ অনেক নেতাই মটরসাইকেল চুরির সিন্ডিকেট বিষয়ে জানতেন। কিন্তু টাকার কাছে তাদের জিহ্বা বন্দি ছিল। জেনে শুনেও চুপ ছিল তারা। আর এখন আওয়ামী লীগের এসব নেতাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন বিএনপির কিছু বড় পদের নেতারা।

গত উপজেলা নির্বাচনেই চেয়ারম্যান প্রার্থী হিসেবে রেজওয়ানুল হক বিপ্লব অংশ নিয়ে নির্বাচনে খরচ করেছেন প্রায় ৭ কোটি টাকা।তারপরেও হেরে যান তাঁর দলেরই আরেক দুর্নীতিবাজ নেতা আখতারুল ইসলামের কাছে। অবিলম্বে রেজওয়ানুল হক বিপ্লবকে আইনের আওতায় এনে রি’মান্ডে নিয়ে এসব ঘটনার জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসতে পারে আরও চাঞ্চল্যকর সব তথ্য।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট