1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
টুঙ্গিপাড়ায় ইজিবাইক-চালকের হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে লেবু বাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার করল পুলিশ ও র‍্যাব শিবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত রাজশাহীতে নিজ বাসা থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার: শরীরে আঘাতের চিহ্ন, আটক ৩ আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন: র‍্যালি, চিত্রাঙ্কন ও আলোচনা সভা অনুষ্ঠিত শিবগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রেস কনফারেন্স, অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি রাসিক কর্মচারী সাহেব আলীর মৃত্যুতে প্রশাসকের গভীর শোক নওগাঁর আত্রাইয়ে ব্যবসায়ী কে পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টা: গ্রেফতার ২ রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো

টুঙ্গিপাড়ায় ইজিবাইক-চালকের হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: টুঙ্গিপাড়ায় ইজিবাইক চালক আরমান শেখের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি টুঙ্গিপাড়া। আজ মঙ্গলবার এসব কর্মসূচি পালন করেন ইজিবাইক গাড়ির চালকগণ।

টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা মুন্সিরচর গ্রামের মো: তপু শেখের ছেলে নিহত আরমান শেখ (১৯) গত ১১ মে শনিবার দুপুর থেকে তাঁর ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন। গত রবিবার ১২ মে বিকাল তিনটার দিকে টুঙ্গিপাড়া উপজেলার দারিয়ার কুল নদীর পাড় থেকে থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেন। আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে ইজিবাইক চালকেরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাস স্ট্যান্ডে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি টুঙ্গিপাড়ার সভাপতি মিটু শেখ , সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুম শেখ, সাংগঠনিক সম্পাদক ইছাক মোল্লাসহ প্রায় ২ শত  অটোচালক উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট