1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
টি-টোয়েন্টি বিশ্বকাপ: স্কটল্যান্ড দলে হুইল ও জোন্স - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
টাঙ্গাইল সদরে ৮৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলের মির্জাপুরে কাউন্সিলর প্রার্থী আবু হাশেম নিখোঁজ: স্বজনদের উদ্বেগ মির্জাপুরে বংশাই নদীতে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন কুষ্টিয়া-৪ এমপির ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, চরপাতা ইউনিয়ন কমিটি বিলুপ্ত দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: স্কটল্যান্ড দলে হুইল ও জোন্স

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন স্পোর্টস: পেসার ব্র্যাড হুইল ও স্পিনার মাইকেল জোন্সকে নিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষনা করেছে স্কটল্যান্ড। বিশ্বকাপ দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার জস ডেভির।

তবে নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে স্কটল্যান্ড দলে রাখা হয়নি হুইল ও জোন্সকে। কিন্তু বিশ^কাপ দলে ঠিকই জায়গা করে নিয়েছেন তারা। বর্তমানে কাউন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ারের হয়ে হুইল এবং ডারহামের জার্সিতে খেলছেন জোন্স। বিশ^কাপে খেলতে কাউন্টি দলগুলোর কাছ থেকে অনাপত্তি পত্র পেয়েছেন হুইল ও জোন্স। তাদের সাথে বিশ^কাপে খেলার ছাড়পত্র পেয়েছেন সাসেক্সের উইকেটরক্ষক চার্লি টিয়ারও। দেশের হয়ে হুইল ১৭টি এবং জোন্স ৪টি টি-টোয়েন্টি খেলেছেন। ত্রিদেশীয় সিরিজের দলে থাকলেও, বিশ^কাপ দলে নেই গ্যাভিন মেইন।

কাউন্টিতে সমারসেটের হয়ে দারুন মৌসুম কাটালেও বিশ^কাপ দলে জায়গা হয়নি ডেভির। জাতীয় দলের হয়ে ৩১টি টি-টোয়েন্টিতে ৩৭ উইকেট শিকার করেছেন এই পেসার। ২০১৬, ২০২১ ও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ^কাপে স্কটল্যান্ডের হয়ে খেলেছেন ডেভি। ২০২১  আসরে ৯ উইকেট শিকার করেছিলেন তিনি।
স্কটল্যান্ডের ষষ্ঠ টি-২০ বিশ্বকাপ দলকে নেতৃত্ব দিবেন রিচি বেরিংটন। ‘বি’ গ্রুপে স্কটল্যান্ডের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া নামিবিয়া ও ওমান।

৪ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ শুরু করবে গত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক দেখানো স্কটল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড দল : রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথু ক্রস, ব্র্যাড ক্যারি, ক্রিস গ্রিভস, ওলি হেয়ার্স, জ্যাক জার্ভিস, মাইকেল জোন্স, মাইকেল লিসাক, ব্র্যান্ডন ম্যাকমুলেন, জর্জ মন্সি, শাফিয়ান শরিফ, ক্রিস সোল, চার্লি টিয়ার, মার্ক ওয়াট এবং ব্র্যাড হুইল।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট