1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
টস হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
টাঙ্গাইল সদরে ৮৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলের মির্জাপুরে কাউন্সিলর প্রার্থী আবু হাশেম নিখোঁজ: স্বজনদের উদ্বেগ মির্জাপুরে বংশাই নদীতে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন কুষ্টিয়া-৪ এমপির ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, চরপাতা ইউনিয়ন কমিটি বিলুপ্ত দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ

টস হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৩৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে জিম্বাবুে য়র বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করবে স্বাগতিক বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করে যথাক্রমে  ৮ ও ৬ উইকেটে ম্যাচ জিতেছিলো টাইগাররা।

তৃতীয় ম্যাচের একাদশে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। শরিফুল ইসলাম ও মাহেদি হাসানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তানজিম হাসান ও তানভীর ইসলাম।

বাংলাদেশের মত একাদশে দু’টি পরিবর্তন এনেছে জিম্বাবুয়েও। রিচার্ড এনগারাভা ও এন্সলি এনদলোভুর জায়গায় নেওয়া হয়েছেওয়েলিংটন মাসাকাদজা ও ফারাজ করিমকে।

সব মিলিয়ে এখন পর্যন্ত ২২টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরমধ্যে বাংলাদেশের জয় ১৫টিতে এবং জিম্বাবুয়ের জয় ৭ ম্যাচে।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান, তানভীর ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন।
জিম্বাবুয়ে একাদশ : সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, জোনাথন ক্যাম্পবেল, ব্রায়ান বেনেট, ক্লাইভ মানদ ান্দে (উইকেটরক্ষক), লুক জঙ্গি, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজা ও ফারাজ করিম।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট