1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জয়পুরহাটের আক্কেলপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. শাকিল গ্রেফতার - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

জয়পুরহাটের আক্কেলপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. শাকিল গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৩১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

জয়পুরহাট প্রতিনিধি…………………………………..

জয়পুরহাট আক্কেলপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. শাকিল হোসেনকে (৫২) গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩ (জয়পুরহাট ক্যাম্প)।

 

শুক্রবার (২৩ জুন) সকাল ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫। এর আগে, বৃহস্পতিবার (২২ জুন) দিনগত রাত সাড়ে ১১টার দিকে আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাকিল হোসেন আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজার পূর্বপাড়া গ্রামের মৃত জব্বার ফকিরের ছেলে।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মাদক মামলায় ১ বছর ৬ মাস সাজাপ্রাপ্ত আসামি মো. শাকিল হোসেন জামালগঞ্জ বাজার এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে শাকিলকে আক্কেলপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানায় যায়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট