1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জেলা রেড ক্রিসেন্ট'র পক্ষে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার'র কম্বল বিতরণ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন

জেলা রেড ক্রিসেন্ট’র পক্ষে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার’র কম্বল বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥জিয়াউল কবীর স্বপন:

জেলার বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের গরিব ও অসহায়, দু:স্থ শীতার্তদের মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাজশাহী জেলা ইউনিট।  শনিবার সকাল ১১ টার দিকে চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ে মাঠে এ সব কম্বল বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলার নির্বাহী অফিসার শাম্মী আক্তার,  চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, রাজশাহী জেলা ইউনিটের যুব প্রধান জাকারিয়া ইকবাল ও রেড ক্রিসেন্ট রাজশাহী জেলা ও বাঘা উপজেলার সদস্যগণ প্রমুখ।

উক্ত কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাঘা উপজেলার সাবেক টিম লিডার ও রাজশাহী জেলা ইউনিটের প্রশিক্ষণ বিভাগের উপ প্রধান মোঃ আসিফ রহমান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট