1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১ রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

“জুলাই শহিদ দিবস-২০২৫” উপলক্ষে রাজশাহীতে স্মরণসভা 

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : “জুলাই শহিদ দিবস-২০২৫” উপলক্ষে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা ও দোয়া মাহফিল। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) সারোয়ার জাহান, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহীর পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম, সিভিল সার্জন এস.আই.এম. রাজিউল করিম, জেলা আনসার কমান্ড্যান্ট আরিফ বিন জলিল।

এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও অন্যান্য সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং শহীদ-আহতদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, “জুলাইয়ের শহিদরা আমাদের স্বাধীনতা ও গণতন্ত্রের পথ দেখিয়েছেন। তাঁদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।” অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট