1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জাতীয় তরুণ সংঘ একাডেমীতে দেয়ালচিত্রের উদ্বোধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী খুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ডখুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ড ‘অধিকারে নয়, শক্তিতে নয়, দায়িত্বে সচেতন’— নওগাঁ ১৬ বিজিবির তৎপরতায় সীমান্তে শান্তিতে পালিত হলো দুর্গাপূজা নাচোলে ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের উদ্বোধন করেন মেয়র প্রার্থী মনিরুল ইসলাম রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক পলাশ ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান রাজশাহী ডিসির দক্ষিণাঞ্চলের নৌপথে ‘রোটেশন প্রথা’: চরম ভোগান্তিতে যাত্রীরা, বাতিলের দাবি

জাতীয় তরুণ সংঘ একাডেমীতে দেয়ালচিত্রের উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ১৬ নভেম্বর ২০২২……………………….

রাজশাহী মহানগরীর জাতীয় তরুণ সংঘ একাডেমী বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল এবং স্কুল প্রাঙ্গণে সুউচ্চ দেয়ালে মনোরম প্রাকৃতিক দৃশ্যের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে দেয়ালচিত্রের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়। এরপর দেয়ালচিত্র পরিদর্শন করেন রাসিক মেয়র।

 

অনুষ্ঠানের শুরুতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জাতীয় তরুণ সংঘ একাডেমী বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

 

উদ্বোধনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, জাতীয় তরুণ সংঘ একাডেমীর প্রধান শিক্ষক মোঃ মির্জাউল হক, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট