1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে নওগাঁয় জমিয়তের ডাকে বিক্ষোভ সমাবেশ 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আবু রায়হান রাসেল নওগাঁ প্রতিনিধি : জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশে স্থায়ী কার্যালয় স্থাপনের চুক্তির তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামপন্থী রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নওগাঁ জেলা শাখা। এ চুক্তিকে দেশের স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী উল্লেখ করে সংগঠনটি  আজ  শুক্রবার, বাদ জুমা, এক বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল আয়োজনের ঘোষণা দিয়েছে। এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ বাদ জুম্মা  নওগাঁ মুক্তির  মোড়  নওজোয়ান মাঠ গেট সংলগ্নে ।

বিক্ষোভ শেষে একটি শান্তিপূর্ণ গণমিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। সমাবেশে জেলার শীর্ষ আলেম ও ইসলামপন্থী নেতারা অংশগ্রহণ করবেন এবং বক্তব্য রেখেছেন।জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ,মুফতি রাশেদ ইলিয়াস সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নওগাঁ জেলা। মুফতি ইব্রাহিম ফয়েজী, সহ-সভাপতি, মাওলানা হেলাল হাশেমী, সাধারণ সম্পাদক, মুফতি আব্দুল্লাহ সুবহান  যুগ্ম সাধারণ সম্পাদক, মুফতি আবু বকর সাংগঠনিক সম্পাদক,মাওলানা শরিফুল ইসলাম – সভাপতি, সদর থানা শাখা,মাওলানা ওয়ালিউল্লাহ সিদ্দিকী  সাংগঠনিক সম্পাদক, সদর থানা মুফতি ইসরাফিল আলম সাধারণ সম্পাদক, খিলাফত মজলিস, নওগাঁ জেলা।

নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, “জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশে অফিস স্থাপন করা হলে তা দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এটি আন্তর্জাতিক হস্তক্ষেপের সুযোগ তৈরি করবে এবং ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বৈশ্বিক চাপ সৃষ্টির হাতিয়ার হয়ে উঠবে।” তাঁরা আরও বলেন।এই জাতিসংঘ বিশ্বের কোন দেশে মুসলিম গণহত্যা ও জুলুম নির্যাতনের কথা বলেনি এবং কোন পদক্ষেপ গ্রহণ করেনি। ফিলিস্তিনে ৭০ বছরে, কাশ্মীরে, ভারতে, ইরাকে, সিরিয়াতে ইত্যাদি এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় ভারতে নেই, নেপালে নেই, পাকিস্তানে নেই, ভূটানে নেই, শ্রীলংকায় নেই  তাই আমরাও চায় না এবং এই জাতিসংঘ মুসলিম গণহত্যা বন্ধের জন্য কার্যকর ভূমিকা রাখেনি।

তারা বলেন, “আমরা স্বাধীন-সার্বভৌম একটি রাষ্ট্রের নাগরিক। ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী এ দেশের মুসলমানরা কখনোই বিদেশি শক্তির আধিপত্য মেনে নেবে না।” জমিয়তের পক্ষ থেকে সকল তাওহিদি জনতা, আলেম-উলামা ও দেশপ্রেমিক নাগরিকদেরকে এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট