1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেললে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে ঃ খায়রুজ্জামান লিটন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেললে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে ঃ খায়রুজ্জামান লিটন

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ নিজস্ব প্রতিবেদক……….
যারা জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলবে, তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

কোটাবিরোধী আন্দোলনকে ব্যবহার করে বিএনপি-জামায়াতের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজ বিকেল ৬টায় সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

এরআগে কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, কোটাবিরোধী আন্দোলন আর শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই। এই আন্দোলন হাইজ্যাক করে নিয়েছে বিএনপি-জামায়াত-ছাত্রশিবির-ছাত্রদল। শিক্ষার্থীদের বিপদগামী করে যারা দেশের আইন শৃঙ্খলা নষ্ট করে সরকার পতন করতে চায়, তারা কি অতীতের কথা ভুলে গেছে? । অতীতেও জামায়াত-বিএনপি চক্রের আন্দোলন সফল হয়নি, এবারো হবে না। তারা আর কোনদিন ক্ষমতায় আসতে পারবে না।

তিনি আরো বলেন, লন্ডন থেকে তারেক জিয়া প্রথম দিনই কোটাবিরোধী আন্দোলনে সমর্থন দিয়েছিল। সে লন্ডনে বসে থেকে বড়বড় কথা বলে, আমরা বহুবার তাকে বলেছি, দেশে এসে আন্দোলনে নেতৃত্ব দেন, যদি মানুষ মেনে নেয়, তাহলে আমাদের কিছু বলার নেই। আপনি লন্ডনে বসে থেকে ওহি নাজিল করবেন, বাংলাদেশের যুবসমাজ, ছাত্রসমাজ, সাধারণ মানুষ নেচে উঠবে, এতো বোকা তাদেরকে ভাবার দরকার নেই।

তিনি আরো বলেন, রাজশাহীর মানুষ শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে বসবাস করেন। সরকারি দল হিসেবে আমাদের কর্তব্য আপনাদের নিরাপত্তা বিধান করা। সেই নিরাপত্তা দেওয়ার জন্যেই আমরা রাজপথে আছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজ করবেন। আমরাও রাজশাহীবাসীর পাশে আছি। জনগণের জানমাল নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, সেই অশুভ তৎপরতা হতে দেবো না, দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

তিনি বলেন, যারা ভূবনমোহন পার্কের পাশ থেকে বেরিয়ে এসে জিরোপয়েন্ট হয়ে সোনাদীঘির দিকে চলে গেছেন, আমি আপনাদের বলছি, যা করেছেন, সেই ঘোরাঘুরি, সুড়সুড়ি চুলকানি আর দিয়েন না, আমাদের নেতাকর্মীরা ধাওয়া দিলে সেই ধাওয়া আপনারা রক্ষা করতে পারবেন না। সেটা অতীতে বহুবার প্রমানিত হয়েছে। এভাবেই জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের মোকাবেলা করা হবে। আমরা অরাজকতা সৃষ্টিকারীদের দমন করতে চাই।

মহানগর আওয়ামী লীগের সভাপতি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এর সভাপতিত্ব করেন। এ সময় মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট