1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ডিসি কাপ ফুটবলে তানোরকে হারিয়ে জয় পেল দুর্গাপুর রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মেয়ের বিয়ে’র আগেই মায়ের মৃত্যু ,এলাকা জুড়ে শোকের মাতম     শিবগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু পবায় বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার হাশুয়ার কোপে চাচা নিহত রাজশাহীতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক আমিনুর রহমানের শোক ডেঙ্গু প্রতিরোধে রাসিকের নতুন প্রশংসনীয় উদ্যোগ চাঁপাইনবাবগঞ্জে ১হা: ১২৫ বোতল এসকাফ সিরাপ ও প্রাইভেটকারসহ আটক ১  পরিচ্ছন্ন রহনপুর শহর গড়তে মাঠে ইউএনও জিল্লুর রহমান

ধোবাউড়ায় চোরাই মাদক সহ গ্রেফতার -৪ জব্দ প্রাইভেটকার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় চোরাই পথে ৬৫ বোতল ভারতীয় মাদকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং জব্দ করা হয়েছে দুইটি প্রাইভেটকার।

বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকারের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হকসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ধোবাউড়া টু কলসিন্দুর পাকা রাস্থার ধাইরপাড়া পানির ট্যাংকির পাশ থেকে দুইটি প্রাইভেটকার তল্লাশি করে ৬৫ বোতল ভারতীয় মদ উদ্বার করে। যার মূল্য ২ লক্ষ ৬৪ হাজার টাকা। এসময় ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলো জয়রামপাড়া গ্রামের হাবিকুল, টাঙ্গাইল জেলার আল আমিন ও রুবেল এবং চট্টগ্রামের সাইফুল।

জানা যায়, গাড়ি সহ জব্দকৃত মোট আলামতের মোট মূল্য ৩২ লক্ষ ৬৪ হাজার টাকা। এছাড়াও বুধবার সন্ধায় উপজেলার দুধনই এলাকা থেকে আজিজুল ইসলামকে ৮ বোতল মদ সহ গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন, গ্রেফতারকৃত আসামীদের মাদক আইনে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট