1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চারঘাটে মৎস্য চাষীর পুকুরে বিষ প্রয়োগ, প্রায় ২৫ লাখ টাকার ক্ষতির অভিযোগ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

চারঘাটে মৎস্য চাষীর পুকুরে বিষ প্রয়োগ, প্রায় ২৫ লাখ টাকার ক্ষতির অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলার চামটা (উত্তরপাড়া) এলাকায় এক মৎস্যচাষীর পুকুরে বিষ প্রয়োগ করে ব্যাপক পরিমাণ মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এতে করে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত চাষী মোঃ মুক্তা হোসেন (৩৬), পিতা-মোঃ সাইদুর রহমান।

অভিযোগসূত্রে জানা গেছে, গত ৭ জুন ২০২৫ খ্রিঃ দুপুর ১২টার দিকে কোরবানির গরুর গোশত কাটাকাটি নিয়ে ব্যস্ত ছিলেন মুক্তা হোসেন। এ সময় তার পিতা মোবাইল ফোনে তাকে জানান, চামটা জাঙ্গাল বিলে বড় পুকুরের মাছ অস্বাভাবিকভাবে লাফালাফি করছে এবং কিছু মাছ মৃত অবস্থায় ভেসে উঠেছে। খবর পেয়ে তিনি স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, কে বা কারা পরিকল্পিতভাবে তার ১২ বিঘা জমির মৎস্যচাষের পুকুরে ডেনিটল ও পুরাডন নামক বিষ প্রয়োগ করেছে, যার ফলে পুকুরের সব মাছ মরে গেছে। এতে আনুমানিক ২৫,০০,০০০ (পঁচিশ লক্ষ) টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

শোলুয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও বিএনপি ইউনিয়ন যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ লাল সরকার লালন বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি ক্ষতিগ্রস্ত মুক্তা হোসেনের পুকুরে বিষ প্রয়োগ করেছে, যার ফলে পুকুরের সব মাছ মরে গেছে। আমার ইউনিয়নে এ ধরনের ঘটনা এর আগে কখনোই ঘটেনি বলে জানান তিনি।

এবিষয়ে বিএনপি ইউনিয়ন সেক্রেটারি জাহাঙ্গীর মাস্টার বলেন, পুকুরে  সকাল অথবা গভীর রাতে হয় মৎস্যচাষের পুকুরে ডেনিটল ও পুরাডন নামক বিষ প্রয়োগ করেছে, যার ফলে পুকুরের সব মাছ মরে গেছে।

ক্ষতিগ্রস্ত মুক্তা হোসেন চারঘাট মডেল থানায় অজ্ঞাতনামা দোষীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “অভিযোগটি আমরা পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট