1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চারঘাটে মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা, পরিবারে শোক - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

চারঘাটে মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা, পরিবারে শোক

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে মায়ের ওপর অভিমান করে বখতিয়ার (১২) নামের এক  ৬ষ্ঠ শ্রেণীর স্কুলছাত্র ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত বখতিয়ার উপজেলার মোক্তারপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। রোববার (১২ অক্টোবর) দিনগত রাত ৯টার দিকে উপজেলার মোক্তারপুর মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকাল ৫টার দিকে বখতিয়ার মোক্তারপুর মধ্যপাড়ায় তার বড় বোন দিপ্তির বাড়িতে বেড়াতে যায়। এ নিয়ে মা দিলারা বেগম তাকে বকাঝকা করেন। পরে কোনো কিছু না বলে সে মাগরিবের নামাজ পড়তে মসজিদে যায়। নামাজ শেষে বাড়ি ফিরে নিজ ঘরে অবস্থান করছিল। এশার নামাজ পড়তে যাওয়ার জন্য তার বাবা শরিফুল ইসলাম ডাকতে গেলে দেখেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। বহু ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পান, ঘরের তীরের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে বখতিয়ারের দেহ ঝুলছে।

পরিবারেরও  স্থানীয়দের সহায়তায় তাকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মা দিলারা বেগম ও বোন দিপ্তি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “কে জানত এতটুকু কারণে সে এমন সিদ্ধান্ত নেবে। এই অভিমান যেন আমাদের সারা জীবনের কান্না হয়ে রইলো। বাবা শরিফুল ইসলাম বলেন, “কে জানত মায়ের সামান্য বকুনি সহ্য করতে না পেরে আমার কলিজার টুকরো সবাইকে কাঁদিয়ে চলে যাবে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান,লাশ  ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট