1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নব-নির্বাচিত এমপিকে সংবর্ধনা

  • প্রকাশের সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)………………………………………………………

চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জিয়াউর রহমান জয়লাভ করায় গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

 

গতকাল শনিবার ( ৪ ফেব্রুয়ারি )  বিকেলে রহনপুর ডাকবাংলো এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠিত সভায়  সভাপতিত্ব করেন, সাবেক সংসদ সদস্য  ও  গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি  গোলাম মোস্তাফা বিশ্বাস।

 

প্রধান অতিথির বক্তব্য দেন সংবর্ধিত নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান।

 

অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব  হুমায়ুন রেজা, নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ  চেয়ারম্যান আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দীসহ আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতা-কর্মীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট