1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

চাঁপাইনবাবগঞ্জ মাসুদপুর সীমান্ত দিয়ে আবারো ২০ জন বাংলাদেশী নাগরিক পুশইন

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক মাসুদপুর সীমান্ত হতে পুশইনকৃত ২০ জন বাংলাদেশী নাগরিক আটক  করেছে। এদের মধ্যে ০৩ জন পুরুষ, ০৭ জন মহিলা এবং ১০ জন শিশু ।

আটককৃত সকলের বাড়ী কুড়িগ্রাম জেলায়। ১৮ জুন বুধবার (২০২৫) আনুমানিক ভোর ৪টা ৪৫ মিনিটের সময় অত্যন্ত দূযোর্গপূর্ণ প্রতিকুল আবহাওয়ায় ও মুষলধারে বৃষ্টির প্রাক্কালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪/৫-১এস এর নিকট হতে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদেরকে বিজিবি হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের বাড়ী কুড়িগ্রাম জেলায়। বর্তমানে ব্যাক্তিদের নাগরিকত্ব যাচাইয়ের কার্যক্রম চলমান এবং শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় নারী ও শিশু পুশইন রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট