1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

চাঁপাইনবাবগঞ্জ নাচোল পৌর জামায়াতের  ঈদ পুনর্মিলনী

  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ নাচোলে জামায়াতে ইসলামীর আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলনীতে পৌর এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত জামায়াত কর্মী সমর্থকরা এসে মিলনমেলায় অংশগ্রহণ করে।

বুধবার বিকেল ৪ টায় পৌর এলাকার বেগম মহসিন ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে  জামায়াতের পৌর   শাখার উদ্যোগে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি  ইয়াহ্ইয়া খালেদ। নাচোল পৌর জামায়াতের আমির মনিরুল ইসলামের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌর জামায়াতের সহ-সেক্রেটারী ইসমাইল হোসেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জামায়াতের উপজেলা আমির প্রভাষক ইয়াকুব আলী, নাচোল উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সেরাজুল ইসলাম ।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোঃ আব্দুল মোহাইমিন, পৌর  জামায়াতের সেক্রেটারী অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, খলিলুর রহমান,  । পুনর্মিলনীতে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ গ্রহণ করেন।

এ সময় জামায়াতে ইসলামী নেতারা বলেন, ঈদ কেবল আনন্দের উৎসবই নয়, বরং এটি পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক। এই ধরণের পুনর্মিলনী অনুষ্ঠান পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে তোলে এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট