1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে আহুড়া যুব উন্নয়ন ক্লাবের  আয়োজনে মিনি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমসের বিরুদ্ধে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি, তীব্র ট্রাকজটের আশঙ্কা আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ: ২০২৭ সালের এশিয়ান কাপ হচ্ছে না জানুয়ারিতে সাতক্ষীরায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সহযোগী শাহিনুর সানা আটক বাঘায় ১২ শিক্ষকের কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে নিউ গভ. ডিগ্রি কলেজ অ্যালামনাই কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে মোবাশ্বের আলীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নারায়ণগঞ্জে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে আহুড়া যুব উন্নয়ন ক্লাবের  আয়োজনে মিনি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৪৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ  প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আহুড়া যুব উন্নয়ন ক্লাব কতৃক আয়োজিত মিনি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ই আগষ্ট বৃহস্পতিবার বিকেল ৪ টায় আহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে হাজারো দর্শকের উপস্থিতিতে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

আহুড়া যুব উন্নয়ন ক্লাবের সভাপতি মোঃজারজিস আলীর সভাপতিত্বে, খেলায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আলহাজ্ব মোঃ আব্দুস সালাম তুহিন ৪৪- চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল,গোমস্তাপুর,ভোলাহাট)  আসনের এম পি মনোনয়ন প্রত্যাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু তাহের খোকন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান নাচোল উপজেলা পরিষদ,মোঃ শফিকুল আলম, প্রভাষক নাচোল সরকারি ডিগ্রী কলেজ, মোঃশাজাহান আলী ইউ পি সদস্য নাচোল সদর ইউনিয়ন পরিষদ, মোঃআতিকুর রহমান প্রধান শিক্ষক আহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃসাবের আলী সবুর ওয়ার্ড সদস্য ২ নং ফতেপুর ইউ পি, মোঃশাহাবুদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, মোঃআবুল কালাম আজাদ সাবেক সভাপতি আহুড়া যুব উন্নয়ন ক্লাব, মোঃ জাক্কার আলী পল্লী পশু চিকিৎসক, আনোয়ার হোসেন মোল্লা সাধারন সম্পাদক আহুড়া যুব উন্নয়ন ক্লাবসহ স্থানীয় খেলাপ্রেমী স্থানীয় ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি বলেন, “খেলাধুলা শুধু শরীর চর্চা বা বিনোদনের মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী শিক্ষা ব্যবস্থা যা শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বগুণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন একটি আয়োজনের মাধ্যমে আয়োজক কমিটি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে এবং মোবাইল বাদ দিয়ে খেলার প্রতি আগ্রহ বাড়াতে হবে বলে জানান। তাছাড়া বাল্যবিয়ে, মাদক নির্মুলে ব্যবস্থা গ্রহনসহ বিভিন্ন সামাজিক অসংগতির বিরুদ্ধে সংক্রিয় ভূমিকা পালন করে। টানটান উত্তেজনা খেলাটি অনুষ্ঠিত হয়ে মাধবপুর জামতলা একাদশ-  ৬  -০ গোলে পাহাড়পুর ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলার সার্বিক সহযোগিতায় দেখভাল করেন আব্দুল,মোল্লাসহ অন্যন্যরা। খেলাটি সঞ্চালনা করেন মোঃমতিউর রহমান ও জাক্কার আলী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট