1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

চাঁপাইনবাবগঞ্জ থেকে সকল আন্ত:নগর ট্রেন চালুর দাবীতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ                                     সকল আন্ত:নগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বরে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক-সুজন।

এ সময় সুজনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আসলাম কবিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা মোখলেসুর রহমান, সাবেক পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ, জেলা যুবদলের নেতা আব্দুর রহমান অনু, নাগরিক কমিটির আহবায়ক আবু হেনা বাবলু, সুজনের জেলা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল প্রমুখ।

ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তারা ডাবল লাইন যমুনা নদী রেলসেতু থেকে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত নতুন ডাবল রেললাইন স্থাপন, পুরাতন রেললাইন সংস্কারসহ অনতিবিলম্বে বনলতা’র পাশাপাশি সকল আন্ত:নগর ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশনের পরিবর্তে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে চালুর দাবি জানান।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদাণ করেন জেলা সুজনের নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট