1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত শিবগঞ্জের সিরাজ উদ্দৌলা - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নাটোরের বনবেলঘড়িয়ায় ১০৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত শিবগঞ্জের সিরাজ উদ্দৌলা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৫১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

# নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)থেকে……………….

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে মাধ্যমিক বিদ্যালয় ভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ নম্বর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজ উদ্দোলা। এছাড়া জেলা শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে নির্বাচিত হয়েছে শিবগঞ্জ ফাযিল মাদ্রাসা। এর আগে উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয় ভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ নম্বর পেয়ে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছিলেন শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজ উদ্দোলা। আর শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে নির্বাচিত হয়েছিল শিবগঞ্জ ফাযিল মাদ্রাসা।

শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজ উদ্দোলা জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় শিক্ষক সমাজ থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবীর মানুষের অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত হয়ে আবেগ আপ্লুত হয়ে সকলের প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

অন্যদিকে, একই ভাবে জেলার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে নির্বাচিত হওয়ায় শিবগঞ্জ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জোবদুল হক সকলের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেছেন। পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট