1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা প্রতিনিধি………………………………………

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল সহ অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জ পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সাবেক সভাপতি মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, যুবদলের সাবেক সভাপতি আলী আহমেদ বাবু,কৃষক দলের উপজেলা সেক্রেটারি রেজাউল করিম স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব জানিবুল ইসলাম জোসির উপস্থাপনায় শিবগঞ্জ গার্লস স্কুল মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভয় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম হায়দারী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমা বেগম, শিবগঞ্জ উপজেলা ছাত্রদল সাবেক সদস্য সচিব মুখলেশুর রহমান, পৌর যুবদল সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল বাসার ।

বক্তব্য শেষে শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ প্রয়াত দলীয় নেতাকর্মীদের আত্মার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলীয় অসুস্থ নেতা-কর্মীদের সুস্থতা কামনা করে মিলাদ দোয়া ও মোনাজাত করেন। গ্রাউন্ড দিয়ে এ সময় শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড থেকে আসা বিএনপি, যুবদল, কৃষক দল ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল সহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট