1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে চাঞ্চল্যকর কুলুলেস ‍‍`মেহেরুল‍‍` হত্যা মামলার আসামি আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৫৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

কাবিরুল ইসলাম,  গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ……………………………

র‍্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ এর কোম্পানি উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নয়াদিয়াড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত ব্যক্তি উপজেলার রাজারামপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে কালু (৪৫)।

 

র‍্যাব আরো জানান,মেহেরুল হত্যার আসামি কালুকে দীর্ঘদিন যাবত গ্রেফতারে র‍্যাবের একটি চৌকশ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে কঠোর গোয়েন্দা নজরদারীতে রেখেছিল। যার ভিত্তিতে আজকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এ মামলার তদন্তকারী সংস্থা সিআইডির কাছে পরে তাকে হস্তান্তর করা হয়েছে।

 

উল্লেখ্য, গত ২০২০ সালের ২১ ডিসেম্বর উপজেলার রাজারামপুর গ্ৰামের একটি আমবাগানে মধ্যযুগীয় কায়দায় তাকে হত্যা করা হয়। সে সময় তার অন্ডকোষ কাটা ও চোখ উপড়ানো ছিল। মেহেরুল হত্যার ১ বছর ৭ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত হত্যার কোন কুলকিনারা পায়নি সিআইডি।এ ঘটনায় গত বছরের ৬ জুন গণমাধ্যমে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরে তদন্তকারি কর্মকর্তার নড়েচড়ে বসে এবং কাউকে কাউকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করে।#

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট