1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার ডা. ইসমাইল হোসেন শিবগঞ্জে কোটি টাকার চোরাই মোবাইল ও ভারতীয় ট্রাকসহ ১ জন আটক নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো:নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৫ জুন)বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ” দুর্নীতি বিরুদ্ধে তারণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” এই বিষয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও আলিনগর স্কুল ও কলেজ অংশ গ্রহণ করেন।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়। দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতার সভাপতিত্ব করেন আতিকুল ইসলাম আজম সভাপতি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির মূন্সি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলী প্রাথমিক শিক্ষা অফিসার মুসাহাক আলী, উপজেলা এ্যাকাডেমিক সুপার ভাইজার আসমা খাতুন বিচারক মন্ডুলী হিসেবে উপস্থিতি ছিলেন, সহকারি অধ্যাপক, সাদিকুল ইসলাম, আব্দর রাকিব, নূরজ্জামান বাবু মডারেটর এর দায়িত্বে ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সম্পাদক সারোয়ার জাহান সুমন, আরও উপস্থিতি ছিলেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায়ক রাসেল আলী,গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি ডা: আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট