1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা  শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু উপ সম্পাদকীয়ঃ ​সামাজিক অবক্ষয় ও ধর্ষণ: একটি গভীর সংকট ও উত্তরণের পথ খুলনার শ্যামনগরে ১৩১৯ বোতল ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সম্প্রীতির বন্ধনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে সাংবাদিকদের সম্প্রীতি বন্ধন এর মিলন মেলা উপলক্ষে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) উক্ত খেলায় অংশগ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ ও নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট (এন,জি,বি) ক্রিকেট একাদশ। প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয় রহনপুর এ বি স্কুল মাঠে এতে ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার ম্যাচটি ছিল জাঁকজমকপূর্ণ ও অত্যন্ত উত্তেজনাপূর্ণ, যেখানে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ বনাম এন,জি,বি ক্রিকেট একাদশ একে অপরের মুখোমুখি হয়। চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক একাদশ ৮৬ রান তাড়া করতে নেমে জমজমাট এই খেলায় বিজয়ী হয়ে গৌরব অর্জন করে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ। প্রথমে এন,জি,বি টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দলীয় অধিনায়ক নিশান বাবু। নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৮৫ রান করতে সক্ষম হয় স্বাগতিকরা। এনজিবির পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন মনোয়ার হোসেন। এবং এনজিবির বিপক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক একাদশের দলীয় অধিনায়ক জোহুরুল ইসলাম।

এ সময় বক্তব্যে রাখেন দুই দলের অধিনায়ক, তাদের বক্তব্যে তারা বলেন, এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।”

খেলা শেষে স্থানীয় জনগণের মাঝে আনন্দ-উল্লাসের ঢেউ বয়ে যায় এবং এই ক্রিকেট বিনোদনকে আনন্দ আরও রঙিন করে তুলেছে বলে মত প্রকাশ করেন দর্শকরা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট