1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে আম গাছের সাথে এ কোন্ শত্রুতা! - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির পোরশায় ৪০ শিক্ষার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, সনদসহ ৩ লাখ ৫২ হাজার টাকা ভাতা বিতরণ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গানপাউডার ও ৯২টি ককটেল উদ্ধার করল এসআরবি রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে আম গাছের সাথে এ কোন্ শত্রুতা!

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ প্রতিনিধি………………………..

পূর্ব শত্রুতা ও পারিবারিক জমি জামার জেরে কয়েক প্রজাতির আম গাছ কেটে ফেলে গাছে সাথে শত্রুতার করেছে দুর্বৃত্তরা। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ১৩রশিয়া গ্রাম রবিবার দিবাগত রাতে মৃত্য ফজলুল হকের ছেলে আল-কায়েশ উদ্দীন এর বাড়ির সামনের মাঠের আম বাগানে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, আলকায়েশ উদ্দীনের মেয়ের রাজশাহীতে এসএসসি পরীক্ষা থাকায় পরিবারের সকল সদস্য রাজশাহীতে অবস্থান করে এ সুযোগে খালি বাড়ি পেয়ে গতকাল রাতে একদল দুর্বৃত্তরা বাড়ির সামনের মাঠে বিভিন্ন প্রজাতির ৯ টি আম গাছ কেটে ফেলে।

 

এ ঘটনায় আল কায়েশ উদ্দিন আইনের আশ্রয় গ্রহণ করবেন বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, কয়েক মাস আগে আমি সহ আমার পরিবারকে হত্যার উদ্দেশ্য আনুমানিক রাত ৪ টার সময় বাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে যায় এবং আমার ক্ষতি সাধনের উদ্দেশে বাগানের আম গাছ গুলোকে কেটে ফেলে। আমি এই গাছ হত্যার বিচার চাই।

 

১৩ রশিয়া গ্রামের মতিউর রহমান বলেন, ভাই ভাই শত্রু তো থাকতেই পারে তাই বলে গাছের সাথে এরকম শত্রুতা করা ঠিক হয়নি, সঠিক তদন্ত করে বিচার দাবি করছি। ভুক্তভোগী আল-কায়েশ উদ্দিনর বোন নুরেদা বেগম বলেন, এটা কিছু না জমিজমার জেরে আমার ভাইয়ের গাছ গুলো কেটে দিয়েছে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

 

এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ বলেন, আমের গাছ কাটার বিষয়ে কেউ অভিযোগ দাখিল করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট