1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে পৃথক  সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
কমলাপুরে যাত্রীদের টাকা ছিনতাই: দুই মলম পার্টি সদস্য গ্রেপ্তার মির্জাপুরে দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুর: গ্রেপ্তার ১ রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে পৃথক  সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর,  শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ ৪ জন নিহত হয়েছে। নিহতরা হলেন, ভোলাহাট উপজেলার জামবাড়িয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আশিক আলী, একই এলাকার আপেল মাহমুদের ছেলে আবুল হোসেন ও অপরজন শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মৃত রিফাত উল্লাহর ছেলে বাসেদ আলী। এ ছাড়া ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আশরাফুলের ৮ বছর বয়সের ছেলে হাসান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হুমায়ন কবির  জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ছত্রাজিতপুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসেদ আলী নামে এক ব্যক্তিকে ধানবোঝাই একটি ভটভটি  ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান বাসেদ আলী।

ভোলাহাট থানার কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সড়ক ও পরিবহন আইনে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।ট্রলিটি আটক করা হয়েছে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক বলেন, বিষয়টি জানার পরে মেডিকেলে গিয়ে দেখেছি দুইজনই মারা গিয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট