1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি ট্রাস্কফোর্সের অভিযানে ১.২৫ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৬ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন আমনুরা ঝিলিম বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা ঝিলিম বাজার সংলগ্ন মৃত বাহার আলীর ছেলে মোঃ আলম আলী (৪৮) কে গ্রেফতার করা হয়।

অভিযানকালে তার দখল ও হেফাজত থেকে একটি কাপড়ের ব্যাগে কাগজে মোড়ানো ছোট-বড় ২০৬টি গাঁজার পুড়িয়া (ওজন ১ কেজি) এবং অপর একটি ব্যাগে পলিথিনে মোড়ানো ছোট-বড় ২৬টি গাঁজার পোটলা (ওজন ২৫০ গ্রাম) উদ্ধার করা হয়। এসময় সর্বমোট ১.২৫০ (এক দশমিক দুই পাঁচ শূন্য) কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট