1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইন সহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইন সহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ                            চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসির) অভিযানে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

২৮ শে এপ্রিল সোমবার সকাল ৮টায় সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক” সার্কেলের পরিদর্শক ইলিয়াস হোসাইন তালুকদারের নেতৃত্বে একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পৌর মিস্ত্রিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৩০ ” একশত ত্রিশ গ্রাম হেরোইন- তেষট্টি হাজার চারশত দশ টাকা নগদ অর্থ ও একটি এন্ড্রয়েড মোবাইল সেট এবং একটি হেরোইন পরিমাপক ডিজিটালযন্ত্র যন্ত্র সহ শ্যামল নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৬নং রানিহাটি ইউনিয়নের চুনাখালী গ্রামের শ্রী সুধীর চন্দ্র রবিদাসের ছেলে, শ্রী শ্যামল রবিদাস।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের মাধ্যমে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট