1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ভুক্তভোগী ও এলাকা বাসীর মানববন্ধন - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ভুক্তভোগী ও এলাকা বাসীর মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ                                           এলাকার আওয়ামীলীগ নেতাদের দখলদারিত্ব চাঁদাবাজি সাধারণ মানুষকে বিভিন্নভাবে নির্যতনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন অত্র এলাকার ভুক্তভোগীরা।

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের মচকৈল মোড়ে গোমস্তাপুর উপজেলা শ্রমিক লীগের সদস্য সজীব মোঃ জুবায়ের আহমেদ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য হাসান রশিদুজ্জামান বিপ্লব এবং তাদের সাঙ্গপাঙ্গের বিরুদ্ধে একাধিক মামলা ও থানায় অভিযোগ করেও কোন প্রকার সুরাহা না পেয়ে এই  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসীরা।

ভুক্তভোগী এন্তাজ আলী কাঁদো কাঁদো কণ্ঠে বলেন, আমার পায়ে এমনভাবে মেরেছে ডাক্তার  বলেছে অপারেশন করতে ১ লক্ষ টাকা লাগবে। আমি লক্ষ কোথায় পাবো যে অপারেশন করবো।

জমিহারা আব্দুল মান্নান বলেন, আমার ১০ বিঘা জমি দখল করে খাচ্ছে আমি কিছুই করতে পারছি না। জমিতে গেলে আমার কাছে ১০ লক্ষ টাকা দাবি করছে।

গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মোঃ মাসুম বলেন, আওয়ামীলীগের দোসররা দেশকে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছে তাই আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ সুস্থ তদন্ত করে এর আইনানুগ ব্যবস্থা নিবেন।

নাচোল উপজেলার কসবা ইউনিয়ন এর চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব বলেন, আমার ইউনিয়ন এর মোরসালিনের প্রতি যে অন্যায় হয়েছে তার বিচারের জোর দাবি জানাচ্ছি।

বিএনপির রহনপুর পৌর আহ্বায়ক  আশরাফুল ইসলাম বলেন, এলাকার মানুষের প্রতি যে অন্যায় অত্যাচার করেছে বা করছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট