1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র সৌজন্য সাক্ষাৎ জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি বাঘায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা বৈমানিক থেকে মুক্তিযোদ্ধা,কিংবদন্তি নায়ক বীর উত্তম খাদেমুল বাশারের ৪৯তম প্রয়াণ দিবস আজ মির্জাপুরে নৌভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ২ যুবকের  ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শ্রেষ্ঠ ইউএনও আবুল হায়াত

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

রনি কাউসার, শিবগঞ্জ প্রতিনিধি………………………….

জাতীয় শিক্ষা পদক-২০২২ প্রদান উপলক্ষে আজ ২৫ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার ক্যাটাগরিতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন শিবগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত ।

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারী বাছাই কমিটি যাচাই-বাছাই শেষে শিবগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত কে চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে স্বীকৃতি দিয়েছে।

 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইউএনও মোঃ আবুল হায়াত শিবগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকে উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। তার উদ্যোগ ও তৎপরতায় দিনবদলের হাওয়া লেগেছে উপজেলাবাসীর মাঝে এমনকি উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় অভিভাবকদের অনুপ্রাণিত করতে তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। ইউএনও মোঃ আবুল হায়াতের নির্দেশনায় ও নেতৃত্বে নতুন করে সাজছে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। এর মাধ্যমে পাল্টে যাচ্ছে বিদ্যালয়ের পরিবেশ। আনন্দঘন পরিবেশে শিক্ষা নিচ্ছে শিশুরা। সেখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখন শুরু হয়েছে এক নবযাত্রা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট