1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বেনাউল চেয়ারম্যানের উঠান বৈঠক  - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বেনাউল চেয়ারম্যানের উঠান বৈঠক 

  • প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি………………………………………………..

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন ভাবনা ও বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা, উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কানসাট ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি এবং কানসাট ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ বেনাউল ইসলাম।

রবিবার সন্ধ্যায় ইউনিয়ন শাখা আওয়ামী লীগের আয়োজনে বিনোদপুরে প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনোদপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কানসাট ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বিনোদপুর ইউপি নির্বাচনের নৌকার প্রার্থী খাইরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেনজির আহমেদ প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন উপজেলা পরিষ্কৃত নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী। তিনি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মুল্যায়ন করেন। আশা করছি আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাউল ইসলামকে মনোনয়ন দিবেন।

সরকারের উন্নয়ন ভাবনা ও বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় বেনাউল ইসলাম বলেন, আওয়ামীলীগ সরকার জনগনের উন্নয়নে কাজ করছেন। এই সরকারের আমলে সারাদেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা অন্য কোন সরকারের আমলে উন্নয়ন হয়নি। আওয়ামীলীগ সরকার স্বাধীনতা যুদ্ধে যাঁরা নিজের জীবন বাঁজি রেখে পাক-হানাদারদের সাথে লড়াই করে  লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলেন,  সেই সব সূর্য সন্তানদের প্রতি সম্মাননা ভাতা, হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, রাস্তা-ঘাট উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সহ সরকার জনগনের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ড করে যাচ্ছেন। আর এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারো ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট