1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাস্তভিঠা বাঁচাতে দ্বারে দ্বারে ঘুরছে দরিদ্র রেজাউল!

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন-ভোলাহাটে অসহায় রেজাউল করিমের বর্তমান জরাজির্ন-ভগ্ননগ্ন একটি আবাস্থল ঘরের ছবি।

 

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি……………………………………

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৩নং দলদলী বটতলা গ্রামের মৃত জোহাক আলীর ছেলে রেজাউল করিম দ্বারে দ্বারে ঘুরেও নিজ বাস্তভিঠা বাঁচাতে কুল কিনারা পাচ্ছেন না। তিনি অভিযোগ করে বলেন, মধুপুর মৌজার রেকর্ডীয় প্রজা সিদ্দিক ১৯৫৯ সালের ডিসেম্বরে আনরেজিষ্ট্রি দলিলে আমার পিতার নামে রেজিষ্ট্রি করা হয়। পরে আরএস ১০১৭ নং খতিয়নে সিদ্দিক নামে রেকর্ড প্রস্তুত হয়। আরএস খতিয়ানের ১০ নং মন্তব্য কলামে অনুমতি রেকর্ডমূলে এজাহাক ওরফে জোহাক আলী উল্লেখ রয়েছে। এ সূত্র ধরে জোহাক আলী জীবিত থাকা অবস্থায় সাত ছেলেকে বাড়ী-ঘর করে দেন এবং এখন পর্যন্ত সবাই শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছে।

 

কিন্তু একই গ্রামের মোঃ আবুল কালামের স্ত্রী মোসাঃ পিজিরা খাতুন, মোঃ শহিদুল ইসলাম, মোসাঃ রোজনী খাতুন দিং ভোলাহাট সহকারী জজ আদালতে নিজেদের জমি দাবী করে মামলা করেন। মামলা নং ৩১/২০১৮ অঃপ্রঃ মূলে মামলাটি মিথ্যা বলে বাতিলের রায় দেন বিজ্ঞ আদালত।

 

একপর্যায়ে মোসাঃ পিনজিরা খাতুন গোপনে ০.১০০০ একর জমির মধ্যে ০.০১৩৮ একর জমি ৬৯১/ওঢ-ও/১৯১২-১৩ নং মূলে নামজারি করেন। পরে পিনজিরা একই গ্রামের মোঃ আব্দুল হালিম ও মোসাঃ শামীমা খাতুনের কাছে বিক্রি করলে তাঁরাও ৩১৯০/ওঢ-ও /২০০২-২১ নং মূলে খারিজ করেন।

ঘটনাটি জানতে পেরে ভোলাহাট উপজেলা সহকারী কমিশনার(ভূমি) বরাবর তাঁদের খারিজ বাতিলের আবেদন করে জোহাক আলীর ছেলে মোঃ রেজাউল করিম। আবেদনের পর দলদলী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তাকে তদন্ত করতে নির্দেশ দেয়া হলে তিনি সরজমিন তদন্ত করে ২০২২ সালের জুনের ২২ তারিখ ২২৫ নং স্মারকে দাগের ষোল আনা ০.১০০০ একর সম্পত্তিতে ৩০-৪০ বছর পূর্ব হতে শান্তিপূর্ণ ভোগ দখল করছেন এবং নামজারি গ্রহিতাগণের কোন ভোগ দখল নেই উল্লেখ করেন।

 

অপর দিকে সার্ভেয়ার মোঃ আব্দুল মালেক তাঁর প্রতিবেদনে উল্লেখ করেন জোহাক আলীর নামে বিনা রেজিষ্ট্রি দলিলমূলে নামজারি বাতিল আইনসিদ্ধ নয়। ফলে মোঃ আব্দুল করিমের করা মিসকেস নথিজাত করার সুপারিশ করা হয়। এ সুপারিশের উপর সহকারী কমিশনার তাঁর আবেদন নামঞ্জুর করে দিয়েছেন। নিজের পৈতৃক ভিঠায় দৈর্ঘ্যদিনের বাড়ি বাঁচাতে আবারও ছুটে যান চাঁপাইনবাবগঞ্জ জেলার এডিসি(রাজস্ব) দপ্তরে। সেখানেও বাবার জমি ফিরে পেতে আবেদন করেন তিনি। দ্বারে দ্বারে ঘুরেও কি বাবার ভিঠা বাঁচানো সম্ভব হবে এ চিন্তায় ভাঁজ পড়েছে কপালে।

………………………………………০………………………………………….

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট