1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঘুস না দেওয়ায় এক সপ্তাহ ধরে পল্লী বিদ্যুৎ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঘুস না দেওয়ায় এক সপ্তাহ ধরে পল্লী বিদ্যুৎ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

  • প্রকাশের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ নাসিম, নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি………………………………………

ঘুস না দেওয়ায় এক সপ্তাহ ধরে এক পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো:ফখর উদ্দিনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নাচোল উপজেলার মুরাদপুর গ্রামে। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ (পবিস) এর জিএম বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন গোলাম মোস্তফা।

গোলাম মোস্তফা জানান, গত একমাস পূর্বে নাচোল পল্লী বিদ্যুৎ অফিসের মাধ্যমে বাসায় বিদ্যুৎ সংযোগ পাই। এক মাস পর হঠাৎ গত সপ্তাহে নাচোল পবিস এর লোকজন আমার বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আমি নাচোল পবিসের ডিজিএম ফখর উদ্দিনের কাছে বাড়ির সংযোগ বিচ্ছিন্নের কারণ জানতে চাইলে তিনি আমাকে বলেন, তুমি অবৈধভাবে সংযোগ নিয়েছো তাই ঘুস না দিলে সংযোগ পাবেন না।

আমি ডিজিএম কে ঘুস দিতে অপরাগতা প্রকাশ করলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাঁর অফিস থেকে বের করে দেন। পরে পরিত্রান পাবার আশায় চাঁপাইনবাবগঞ্জ পবিসের জিএম বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।

এবিষয়ে নাচোল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো.ফখর উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গোলাম মোস্তফা অবৈধভাবে সংযোগ নিয়েছিল। তাছাড়া অন্যের জমির উপর দিয়ে বিদ্যুৎ সংযোগ নিয়ে যাওয়ায় গোলাম মোস্তফার বিরুদ্ধে অফিসে অভিযোগ দিয়েছে এক জমির মালিক। তবে গোলাম মোস্তফা কে প্রথমে অবৈধ সংযোগ তো আপনারাই দিয়েছিলেন? এমন প্রশ্নের জবাবে ডিজিএম বলেন, আমার অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও লাইন ম্যানের কারণে এমনটি হয়েছে। গোলাম মোস্তফার কাছে ঘুস চাওয়ার বিষয়টি সত্য নয়।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যৎ সমিতির জিএম ছানোয়ার হোসেন কে বলেন, গোলাম মোস্তফার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে তা উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট