1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ওসি শহিদুল সহ ৭ পুলিশ সদস্য প্রত্যাহার - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ওসি শহিদুল সহ ৭ পুলিশ সদস্য প্রত্যাহার

  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের উপর হামলা করে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওসিসহ ৭ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। জেলা পুলিশ সুপার রেজাউল করিম  রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্লোজকৃতরা হলো গোমস্তাপুর থানার ওসি শহিদুল ইসলাম, উপ-পরিদর্শক  তারেক আহমেদ,  দেলোয়ার হোসেন  ও আবুল কালাম আজাদ এবং কনস্টেবল নেফাউর, আনিস, শামীম ও মানিক।   পুলিশ সুপার রেজাউল করিম জানান,  গোমস্তাপুর থানা পুলিশের একটি সিভিল টিম গত ৩১ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ি সন্তোষপুর বাজারে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী আওয়ামীলীগ নেতা মিন্টু রহমানকে গ্রেফতার করতে যায় পুলিশের ৮ সদস্য। এ সময় ওই আওয়ামীলীগ নেতার কর্মী-সমর্থকরা পুলিশের উপর হামলা করে তাঁকে ছিনিয়ে নিয়ে যায়। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়।

এ ঘটনায় যথেষ্ট প্রস্তুতি ও অপেশাদার আচরণ এবং দায়িত্ব পালনে অবহেলার কারনে শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  তিনি আরও জানান, নতুন ওসি হিসেবে গোমস্তাপুর থানায় পদায়ন করা হয়েছে সদর সার্কেল অফিসে কর্মরত  পুলিশ পরিদর্শক খাইরুল বাশারকে। তিনি সোমবার যোগদান করেছেন। প্রসঙ্গত:আসামী ছিনিয়ে নেওয়ার ওই ঘটনায়  এ পর্যন্ত পুলিশ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট