1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে এক সন্তানের জননীর আত্মহত্যা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ, বৈধতা নিয়ে প্রশ্ন রাজশাহীতে মশাল মিছিলের পর শিশুসহ আটক ১৫ জন জেলহাজতে সাতক্ষীরা আদালতে ককটেল বিস্ফোরণ, আদালতপাড়ায় আতঙ্ক রাজশাহীর পবা ভূমি অফিসে বোমা হামলা ও খড়খড়ি বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক চারঘাটে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ গড়ছেন মির্জাপুরের কামারপাড়াবাসী ৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে এক সন্তানের জননীর আত্মহত্যা

  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি……………………………………………………

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে মোসাঃ ফরিদা বেগম (২২) নামে এক নারী আত্মহত্যা করেছে। সে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের নূর মোহাম্মদের মেয়ে।

শনিবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামে সকাল ৬টার দিকে এই ঘনটা ঘটে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ফরিদা বেগমের স্বামী জাহাঙ্গীর গত এক মাস থেকে কাজের জন্য নোয়াখালীতে অবস্থান করছে। তখন থেকেই ফরিদা বেগম তার চার বছর বয়সী শিশু নিয়ে বাবার বাড়ীতে বসবাস করে আসছেন।

শনিবার সকাল আনুমানিক ৬টার দিকে তার চার বছর বয়সী শিশু বাচ্চার চিৎকারে প্রতিবেশী বিবিরন খাতুন ছুটে গেলে দেখে নিজ ঘড়ের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে তার লাশ ঝুলছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানার একটি ইউডি মামলা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট