1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি…………………………………………………………

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে রেলস্টেশন সংলগ্ন হঠাৎপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম আমেনা বেগম (৬৫)। তিনি রহনপুর পৌর এলাকার স্টেশনপাড়া মহল্লার বাসিন্দা খোশ মোহাম্মদের স্ত্রী।

রহনপুর রেলস্টেশনের নিরাপত্তা বাহিনীর সহকারী উপপরিদর্শক (এএসআই) কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রেনে আঘাতপ্রাপ্ত ওই বৃদ্ধাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনি মারা যান।

নিহত বৃদ্ধার মেয়ে সখিনা বেগম বলেন, তিনি সকালের খাবার খেয়ে বাড়িতে কাজ করছিলেন। তাঁর মা কোনো একসময় বাড়ি থেকে বেড়িয়ে যান। বেলা ১১টার দিকে রেললাইনের পাশ দিয়ে হাটছিলেন তিনি। এ সময় রাজশাহী থেকে রহনপুরগামী ট্রেন রহনপুর রেলস্টেশনে যাচ্ছিল। হঠাৎ চলার পথে ওই ট্রেনটি তাঁর মাকে ধাক্কা দিলে রেললাইনে পড়ে যান। পরে স্থানীয়রা তাঁর মাকে আহতাবস্থায় উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। মা কানে কম শুনতেন। তাঁর মরদেহ হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাহেরা খাতুন বলেন, পরিবারের লোকজন ছাড়াই অটোভ্যানে করে ওই বৃদ্ধাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন কিছু মানুষ। চিকিৎসা দেওয়ার আগেই তিনি মারা যান। তাঁর মাথায় বড় ধরনের ইনজুরি ছিল বলে ওই চিকিৎসক জানান ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট