1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রেল লাইনের ধার থেকে নবজাতকের মরদেহ উদ্ধার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রেল লাইনের ধার থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৩২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি………………………………………

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রেললাইনে পড়ে থাকা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এসময় মরদেহটি শপিংব্যাগের মধ্যে পলেথিনে মোড়ানো ছিল। শুক্রবার (২০ জানুয়ারী) ভোররাতে গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর টেন্ডারপাড়া গ্রামের রেললাইনে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।

 

স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে ফজরের নামাজের পর স্থানীয়রা রেললাইনের মধ্যে লুঙ্গি দিয়ে ঢাকা থাকা অবস্থায় একটি শপিং ব্যাগ দেখতে পায়। পরে তা খুলে দেখা যায় একটি নবজাতকের মরদেহ। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে দূর-দূরান্ত থেকে মরদেহ দেখতে ছুটে আসে জনসাধারণ।

 

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানান, আমরা ধারনা করছি, হয়ত কালকেই জন্ম নিয়েছে বাচ্চাটি। জন্মের পরই তাকে গতকাল রাতে হয়ত কেউ ফেলে গেছে। খুবই মর্মান্তিক বিষয়টি। তবে রেললাইনের উপর দিয়ে কোন ট্রেন যায়নি। মৃত বাচ্চাই ফেলে গেছে। ইউপি সদস্য মুনশেদ আলী বলেন, একদিনের মৃত বাচ্চা দেখতে পেয়ে স্থানীয়রা আমাদেরকে জানায়। পরে পুলিশকে খবর দেয়া হয়। রেল বিভাগকে ঘটনাটি জানানো হয়েছে। গভীর রাতে পলেথিনে মুড়িয়ে শপিং ব্যাগে করে নবজাতকের মরদেহটি ফেলে গেছে। মৃত বাচ্চাটি মেয়ে ছিল বলে জানান তিনি।

 

গোমস্তাপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মাহবুবুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, নবজাতকের মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট