1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
 শিবগঞ্জের তেলকুপি কলমদর আলিম মাদ্রাসায়  অনিয়মের অভিযোগ, এলাকায় উত্তেজনা শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায়  সাইকেল আরোহী নিহত ‎অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য ‎ গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পোরশায় চার মাদক ব্যবসায়ী আটক মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং  মৃত্যুর পর আমলনামা জারির প্রকৃত মাধ্যম ও প্রচলিত ভ্রান্ত ধারণা ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা বিঘ্নিত দৌলতপুর আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফেন্সিডিলসহ রুবেল গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোমস্তাপু (চাঁপাইনবাবগঞ্জ ) প্রতিনিধি……………………………………………….

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫০ বোতল ফেন্সিডিলসহ রুবেল হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে।

 

শুক্রবার(১৮ নভেম্বর) বিকেলে সারে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর চৌডালা ব্রীজের টোল ঘরের সামনে রাস্তার উপর চেকপোষ্ট স্থাপনের সময় আগত বিভিন্ন যানবাহন তল্লাশী কালে কানসাট-বেলালবাজার দিক থেকে আসা এক ব্যক্তি একটি টি মোটর সাইকেলে বেপরোয়া গতিতে চালিয়ে আসছিল । এ সময় ডিউটিরত এসআই অমিত দেবনাথ উক্ত মটর সাইকেলের গতিরোধ করে  তার মোটরসাইকেল তল্লাশী করে শীটের নীচে বিষেশ কায়দায় রাখা ৫০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে এবং মোঃ রুবেল হোসেন (২৭) কে আটক করে। আটকৃত রুবেল শিবগঞ্জ উপজেলার   দাইপুকুরিয়া ইউনিয়ানের  দানিয়ালগাছী গ্রামের রবিউল ইসলামের ছেলে।

 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুব রহমান জানান,আটককৃত রুবেল হোসেনকে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি ও দেখানো মতে তার ব্যবহৃত মটর সাইকেলের তেলের টাংকিতে বিশেষ কায়দায় রাখা ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এবং আটকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। মোটর সাইকেলসহ রুবেল হোসেন আটক করা হযেছে।   এই ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট