1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্চের শিবগঞ্জ মনাকষা ইউনিয়নের দুটি উন্নয়ন কাজের উদ্বোধন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযান: ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার বাঘায় নিরাপত্তার মধ্যে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মানুষের ঢল শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রূপসায় নবাগত ইউএনও রিফাতুল ইসলামের সঙ্গে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় বাধা দেওয়ায় শিবগঞ্জে সাড়ে ৯ কোটি টাকার ড্রেন নির্মাণ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আহত ১, ৩ চোরাকারবারি গ্রেপ্তার কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে ইতিহাস: প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন তাহেরপুর

চাঁপাইনবাবগঞ্চের শিবগঞ্জ মনাকষা ইউনিয়নের দুটি উন্নয়ন কাজের উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোহাঃ  সফিকুল ইসলাম,  শিবগঞ্জ ,চাঁপাইনবাবগঞ্জ…………………………….
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা খড়কপুর হাতে শিংনগর বিওপি ভায়া কুঠির ঘাট রানীনগর পারচৌকা সড়ক উন্নয়ন ও সাতভাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একতলা ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এই সড়ক উন্নয়ন ও নবনির্মিত একতলা ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়ন নিয়ে কাজ করছে। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলে দেশ অনেক এগিয়ে গেছে। সড়ক যোগাযোগে অভূতপূর্ব সাফল্য এনেছে শেখ হাসিনার সরকার।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। তাই আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার বিজয়ী করতে হবে। এ সময় এলজিইডির শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী ছাবের আহম্দে, সরকারি কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট