1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গ্রাম আদালত সক্রিয়করণ ও শক্তিশালীকরণের লক্ষ্যে বাঘায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

গ্রাম আদালত সক্রিয়করণ ও শক্তিশালীকরণের লক্ষ্যে বাঘায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: গ্রাম আদালত সক্রিয়করণ ও শক্তিশালীকরণের লক্ষ্যে রাজশাহীর বাঘা উপজেলায় দুইদিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম, আইন-শৃঙ্খলা, নারী ও শিশু অধিকার, ফৌজদারি ও দেওয়ানি মামলা—যেমন: চুরি, ঝগড়া-বিবাদ, মারামারি, সম্পত্তি দখল পুনরুদ্ধার, পাওনা টাকা আদায়, স্ত্রী কর্তৃক বকেয়া ভরণপোষণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গ্রাম আদালতের আওতায় সর্বোচ্চ তিন লক্ষ টাকার ফৌজদারি ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তির বিষয়ে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

জানা যায়, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়ন এবং কারিগরি সহযোগিতায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা সমন্বয়কারি পরিতোষ চদ্র রায় জানান, গত বুধবার(২১মে’২৫) থেকে বৃহসপতিবার(২২ মে’২৫) দুইদিন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে চরফ্যাশন অফিসার্স ক্লাব ও উপজেলা পরিষদের সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে ইউপি সদস্যদের গ্রাম আদালত সম্পর্কিত ধারণা ও বিচারিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার।

ভার্চুয়ালি উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ,রাজশাহী বিভাগের পরিচালক (ডিরেক্টর লোকাল গর্ভমেন্ট-ডিএলজি) রায়হান পারভেজ। ভার্চুয়ালি অংশগ্রহন করেন রাজশাহীর ডিডিএলজি(ডেপুটি ডিরেক্টর লোকাল গর্ভমেন্ট) জাকিউল ইসলাম। সেশন পরিচালনা করেন সহকারি কমিশনার(ভূ’মি) সাবিহা সুলতানা ডলি ও অফিসার ইনচার্জ(ওসি) আছাদুজ্জামান। সার্বিক সঞ্চালনায় ছিলেন-উপজেলা সমন্বয়কারি পরিতোষ চদ্র রায়।

প্রশিক্ষণে উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ (আাড়ানি,বাউসা ও চকরাজাপুর) এর ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন। তাদের প্রশিক্ষন শেষে মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয় এবং উপজেলা নির্বাহি অফিসার তাদের মাঝে সনদ বিতরণ করেন।

প্রশিক্ষণ সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন,“গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্বল্প সময় ও খরচে বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। তবে এর জন্য প্রয়োজন বিচারকদের নিরপেক্ষ ও স্বচ্ছ ভূমিকা। ইউপি সদস্যদের সক্রিয় অংশগ্রহণই গ্রাম আদালতের সাফল্য নিশ্চিত করবে।

” প্রশিক্ষণে অংশগ্রহণকারী ইউপি সদস্যরা গ্রাম আদালত বিষয়ে গভীর ধারণা অর্জন করেন এবং স্থানীয় পর্যায়ে এর কার্যকর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট