1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁদাবাজদের দৌরাত্ম্যে জিম্মি জনজীবন ও অর্থনীতি: দেশজুড়ে বাড়ছে উদ্বেগ আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর আখক্ষেত থেকে অটোচালকের লাশ উদ্ধার ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪; মহাসড়ক ৩ ঘণ্টা অবরুদ্ধ শাহমখদুমে ৫৩ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে র‍্যাব-৫ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ বাঘায় সন্ত্রাস বিরোধী আইনসহ ৮ মামলার আসামি আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার ৬৪ জেলা সাইকেলে ঘোরার স্বপ্ন দেখা মুন্নাকে খুলনা আর্ট একাডেমি পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা কালীগঞ্জে ডাকাতির প্রস্তুকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ কালীগঞ্জে ১ প্রতিষ্ঠান সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা, ৪ জনের কারাদণ্ড

গোমস্তাপুরে ব্যক্তিগত  জমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণ, প্রতিকার চেয়ে থানায় অভিযোগ 

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ :  ব্যক্তিগত জমির জোরপূর্বক রাস্তা নির্মানের অভিযোগ উঠেছে। প্রতিকার  চেয়ে ভুক্তভোগী  থানায় অভিযোগ করেছে। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার  পারবর্তী ইউনিয়নের গাছপুকুর গ্রামে।
গত ১৭ জানুয়ারী  আখতারুজ্জামান স্বাক্ষরিত  গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ  সূত্রে জানা গেছে, গত ১৪ জানুয়ারী সকাল সাড়ে ১০টার দিকে  একই ইউনিয়নের পারবর্তীপুর হাট খোলা গ্রামের টুটুল, হাফিজ,  গোলাম মোস্তফা,  মনিরুল ইসলাম  সহ প্রায় ৩০/৩৫ জন আখতারুজ্জামানের জমির ওপর দিয়ে রাস্তা নির্মানের কাজ শুরু করে। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে তারা আমাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে আমাদের ওপর হামলা করলে প্রাণ ভয়ে আমরা পালিয়ে যায়  এবং থানা পুলিশের হস্তক্ষেপে রাস্তার কাজ বন্ধ হয়। পরে আবারো তারা রাস্তা নির্মান করে।
Open photo
এ ব‍্যাপারে পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমাধান করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি।
তদন্তকারী কর্মকর্তা এ এস আই এমরান হোসেন বলেন, ঘটনাস্থলে  উপস্থিত হয়ে  রাস্তা নির্মানের কাজ বন্ধ করেছি এবং আখতারুজ্জামানের করা অভিযোগ তদন্ত শেষে কোর্ট প্রেরণ করেছি।#
Open photo

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট