1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোমস্তাপুরে নিজের মাথায় গুলি চালিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

গোমস্তাপুরে নিজের মাথায় গুলি চালিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৪৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

# কাবিরুল ইসলাম, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) থেকে………………………..

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিজের মাথায় গুলি চালিয়ে শরীফ হোসেন (৬৩) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা গ্রামে নিজ বাড়ির ২য় তলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা হানিফ আলী বলেন, দুপুরে শরীফ হোসেন নিজের পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। পরে গিয়ে দেখি মাথায় গুলি করে পড়ে আছেন।তবে কেন নিজের মাথায় নিজেই গুলি চালিয়েন তা জানা যায়নি, এমনকি তার পরিবারের অন্যান্যরা বিষয়টা নিশ্চিত করে বলছেন না।তাহলে কি কেউ তাকে আত্মহত্যা করতে প্ররোচনা দিয়েছে।তারমত একজন ধণাঢ্য ব্যক্তির আত্মহত্যার আর কি কারণ থাকতে পারে। তবে পুলিশ ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে।দেখাযাক তদন্তে রিপোর্টে অন্য কোন তথ্য বেরিয়ে আসে কিনা।

উল্লেখ্য, শরিফ হোসেন ক্রয়-বিক্রয়ের ব্যবসা করতেন। নিজের প্রায় ৫’শ থেকে ৬’শ বিঘা জমিও রয়েছে। ধনি ব্যক্তি হলেও ৬৩ বছর বয়সেও বিয়ে করেননি তিনি।

গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, লাইসেন্সকৃত পিস্তল দ্বারা মাথায় গুলি করে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। রাজশাহী হতে ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিমকে ডাকা হয়েছে। মৃত্যুর কারণ তদন্তাধীন রয়েছে। যদিও শরীফ হোসেন কয়েকদিন ধরে দুশ্চিন্তায় ভূগ ছিলেন।#

এডিট: আরজা/০৭

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট