1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র সৌজন্য সাক্ষাৎ জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি বাঘায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা বৈমানিক থেকে মুক্তিযোদ্ধা,কিংবদন্তি নায়ক বীর উত্তম খাদেমুল বাশারের ৪৯তম প্রয়াণ দিবস আজ মির্জাপুরে নৌভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ২ যুবকের  ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

গোমস্তাপুরে অপহরণের ১৪ দিন পর কিশোরীকে উদ্বার করল র‍্যাব

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৪৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কাবিরুল ইসলাম গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) থেকে…………………..

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় খালার বাড়ি বেড়াতে যাওয়ার সময় অপহরণের শিকার এক কিশোরীকে ১৪ দিন পর উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (২৭ মে) দুপুরে উপজেলার মল্লিকপাড়া এলাকা হতে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল তাকে উদ্ধার করে।

র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। অপহরণের শিকার কিশোরী গোমস্তাপুর উপজেলার শিশাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ১৩ মে ওই কিশোরী তার খালার বাড়ি যাওয়ার সময় সকাল সাড়ে ৯টার দিকে কিছু লোক তাকে অপহরণ করে। এ ঘটনায় তার বাবা অপহরণকারীদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি মামলা করেন। এ ছাড়া র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে মামলার একটি কপি জমা দেন।

ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে ২৭ মে দুপুর ১২টার দিকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।র‍্যাব আরও জানায়, কোম্পানির উপঅধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে অপহরণের শিকার কিশোরীকে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এই ঘটনায় গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট