1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোপালগঞ্জে সন্ত্রাসী আদম বেপারী আলামিন কাজীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও গ্রেফতারের দাবী - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী খুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ডখুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ড ‘অধিকারে নয়, শক্তিতে নয়, দায়িত্বে সচেতন’— নওগাঁ ১৬ বিজিবির তৎপরতায় সীমান্তে শান্তিতে পালিত হলো দুর্গাপূজা নাচোলে ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের উদ্বোধন করেন মেয়র প্রার্থী মনিরুল ইসলাম রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক পলাশ ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান রাজশাহী ডিসির দক্ষিণাঞ্চলের নৌপথে ‘রোটেশন প্রথা’: চরম ভোগান্তিতে যাত্রীরা, বাতিলের দাবি

গোপালগঞ্জে সন্ত্রাসী আদম বেপারী আলামিন কাজীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও গ্রেফতারের দাবী

  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ…………………………………………

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের কলপুর গ্রামের উত্তরপাড়ার সন্ত্রাসী, আদম ব্যাপারী ও মানব পাঁচারকারী মোঃ ওহাব কাজীর ছেলে মো: আল-আমিন কাজীর বিরুদ্ধে বিদেশ পাঠানোর নামে ও সৌদি লোক নিয়ে তাদের সাথে প্রতারণার সহ নানা রকম হয়রানি করছে বলে সংবাদ সম্মেলনের অভিযোগ করেন ভুক্তভোগীরা। তারা তাকে দ্রুত আইনের আওতায় এনে বিচার ব্যবস্থা গ্রহনের আহ্বান করেন।

সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, গোপালগঞ্জ জেলা শাখার গোপালগঞ্জ কার্যালয়ে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আদরি বেগম বলেন, বিদেশ যাওয়া বাবদ আলামিন কে ২ লক্ষ ৩৬ হাজার টাকা বহুদিন যাবত দিয়েছিলাম ওই টাকাটা চাইতে গেলে আলামিন সহ তার পরিবারের লোকজন আমার উপর হামলা করে আমাকে কুপিয়ে আহত করে আমি সাতদিন হাসপাতালে থেকে গতকাল হাসপাতাল থেকে রিলিজ হয়েছি, আমি তো টাকা পায়নি উল্টো ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমি আলামিন কাজি সহ আমার উপরে যারা হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিকট আহবান করছি। আমার উপর হামলার ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় ২/২/২০২৪ইং তারিখে একটি মামলা দায়ের করেছি।

এ ব্যাপারে কলপুর গ্রামের সাফায়েত হোসেন উকিলের ছেলে হূমায়ুন কবির উকিল বলেন, আমার জামাই বিদেশ থেকে তিনটে ভিসা পাঠায় ওই তিনটে ভিসা আলামিন কাজী ১৫ লক্ষ টাকা দেওয়ার কথা বলে আমার কাছে ভিসা নিয়ে বিদেশে গিয়ে আমার জামাইকে উল্টা তার কার্ম থেকে বের করে দিয়েছে। আমার জামাই এখন খুব বিপদে আছে।

এ ব্যাপারে বৈলতল ইউনিয়নের চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য মাদবারদের কাছে নালিশ দিলি তারা সকলে সিদ্ধান্ত দেয় ভুক্তভোগীদের টাকা দ্রুত ফেরত দেওয়ার জন্য, সে টাকাটা ফেরত না দিয়ে বিভিন্ন কৌশলে ভুক্তভোগীদের উপর অত্যাচার করছে। আমি আমার টাকা ফেরত সহ এই সন্ত্রাসী আলামিন কাজী যাদের টাকা মেরে দিয়েছে তাদেরকে অতি দ্রুত টাকা ফেরত দেওয়া জন্য আইনের সহায়তার কামনা করছি। সংবাদ সম্মেলনে ১৪ জন ভুক্তভোগী সর্বস্ব হারিয়ে অভিযুক্ত আলামিন কাজীর শাস্তির দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের বাণীর চীফ রিপোর্টার এ জেড আমিনুজ্জামান রিপন, আর টিভি এর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আল মামুন, চ্যানেল এস এর কাজী মাহমুদ, ফাল্গুনী টিভি এর মনির মোল্লা, আলোকিত প্রতিদিনের শিহাব মোল্লা, একুশের বাণীর তপু শেখ, ভোরের চেতনার গোলাম রব্বানী, দৈনিক শিরিনের এমডি নাঈম, দৈনিক লাল সবুজের দেশের হাজী কাবুল সহ গোপালগঞ্জ জেলায় কর্মরত সকল সাংবাদিক, ভুক্তভোগী ও এলাকাবাসীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট