1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোপালগঞ্জে ফিলিস্তিনি মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুর পোষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: অরাজকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধের আহ্বান রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লকডাউন প্রতিরোধে রাজশাহীর রাজপথে সজাগ আবুল কালাম আজাদ সুইট মির্জাপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ, বৈধতা নিয়ে প্রশ্ন রাজশাহীতে মশাল মিছিলের পর শিশুসহ আটক ১৫ জন জেলহাজতে সাতক্ষীরা আদালতে ককটেল বিস্ফোরণ, আদালতপাড়ায় আতঙ্ক রাজশাহীর পবা ভূমি অফিসে বোমা হামলা ও খড়খড়ি বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক চারঘাটে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার

গোপালগঞ্জে ফিলিস্তিনি মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোলাম রব্বানী, গোপালগঞ্জ থেকে…………………………………

স্বাধীনতাকামী ফিলিস্তিনি মুসলমানদের উপর দখলদার ইসরাইলের অমানবিক নির্যাতন ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে গহরডাঙ্গা শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গহরডাঙ্গা শিক্ষা বোর্ডের মহাসচীব মাওঃ শামসুল হক। এ সময় গহরডাঙ্গা মাদ্রাসার প্রধান মুফতি নুরুল ইসলাম, সিনিয়র মহাদ্দিস মাওলানা আব্দুস সালাম, বাঁশবাড়িয়া মাদ্রাসা মুহতামিম মাওলানা নুরুল হক, ফেরীঘাট মাদ্রাসার মুহতামিম মুফতি মোস্তফা কাসেম সহ অনেকে বক্তব্য রাখেন। মানববন্ধনে গোপালগঞ্জ সহ পাশ্ববর্তী জেলা নড়াইল, বাগেরহাট, পিরোজপুর মাদ্রাসার উলামায়েক্রাম শিক্ষক ও ছাত্ররা অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মাকসুদুল হক। মানববন্ধনে বক্তারা ইসরাইলের অমানবিক নির্যাতন ও সন্ত্রসী হামলার তীব্র নিন্দা জানিয়ে যুদ্ধ বন্ধের আহবান জানান তারা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট