1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

গোদাগাড়ীর মমিন পাড়ায় পানির ড্রেন বন্ধ করে দেওয়াই জনগণের দুর্ভোগ চরমে

  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউপির মমিন পাড়ায় জামে মসজিদ এর অজুর পানি ও বৃষ্টির পানি যাওয়ার একমাত্র ড্রেন বন্ধ করে দিয়েছে ওই এলাকার আব্দুর রহিমের ছেলে সোহেল রানা তাজু কোয়েল ও সোহেল রানার স্ত্রী সীমা বেগম বলে অভিযোগ পাওয়া গেছে।

উক্ত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে গত ৮ই মে আজিমুদ্দিন অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায় ড্রেন বন্ধ করায় পানি বের হতে না পেরে ড্রেনে পানি জমা হয়ে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে এবং মশা মাছি বিস্তার লাভ করছে। ফলে ও এলাকার লোকজন চরম বিপাকে পড়েছে।

গ্রামবাসী ড্রেন টি খুলে দিলে পানি যেতে শুরু করে কিন্তু পুনরায় বিবাদীগণ ড্রেন টি বন্ধ করে দেয়। উক্ত ড্রেনটি বন্ধ করতে বাধা দেওয়ায় বিবাদীগণ গত ৭ই মে বুধবার দুপুর দুইটা দিকে সোহেল রানা,তাজু, ও কয়েল মমিন পাড়া গ্রামের আব্দুর রহমান এর পুত্র আজিম উদ্দিন এর বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে এক পর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়।

কথা কাটাকাটি কে কেন্দ্র করে বিবাদীগণ লাঠিসোটা দিয়ে আজিম উদ্দিনকে এলোপাথাড়ি মারধর করে ভোলা জখম করে দেয়।বিবাদী সোহেল রানা ইট দিয়ে আজিমউদ্দিন এর মুখমন্ডলে আঘাত করে ফলে আজিমউদ্দিন মাটিতে পড়ে গেলে তাকে বাঁচানোর জন্য আজিমুদ্দিনের ভাগিনা সুরুজ এগিয়ে আসলে তারা সুরুজকেও মারধর করে আহত করে। এই মারধর ও ড্রেন বন্ধ নিয়ে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ করতে পারে বলে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বিবাদী সোহেল অভিযোগ অস্বীকার করে বলেন আমি ড্রেন বন্ধ করিনি তারাই ড্রেন বন্ধ করেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন খুব শীঘ্রই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট