1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে সরকারি গাছ কর্তনের অভিযোগে আ.লীগ নেতার বিরুদ্ধে  মামলা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার ডা. ইসমাইল হোসেন শিবগঞ্জে কোটি টাকার চোরাই মোবাইল ও ভারতীয় ট্রাকসহ ১ জন আটক নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা

গোদাগাড়ীতে সরকারি গাছ কর্তনের অভিযোগে আ.লীগ নেতার বিরুদ্ধে  মামলা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ফারুক আহম্মেদ..

বিগত আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের দোসর ফারুক চৌধুরী এম পির ঘনিষ্ট সহচর মোহনপুর ইউ পি ৩ নং ওয়ার্ড আওয়ামীলিগের সহ সভাপতি হবিবুর রহমান হবি গোদাগাড়ী উপজেলার চান লাই ভুষনা ক্যানেলের পাশ ঘেসা ১২ টি সরকারী গাছ কাটার অভিযোগ স্বীকার করে বলেন, তিনি কোন সরকারী অনুমতি না নিয়েই গাছ গুলো কেটেছিলেন। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর পরিবেশন হলে   বন বিভাগ গাছগুলো নিয়ে যায়  বলে  তিনি জানান।

এখন জনমনে যে প্রশ্ন দানা বেধেছে তা হলো যে লোক ফ্যাসিষ্টদের সময় যে রামরাজত্ব করেছে , কত মানুষ কে মামলা হামলা করে হয়রানী করছে , তার রোষানলে পড়ে মিথ্যা মামলায় দু’ ব্যাক্তি দির্ঘদিন জেলের ঘানি টেনেছেন। অথচ তিনি এখোনো বহাল তবিয়তে আগের মতই ঘুরে বেড়াচ্ছেন। তাহলে ছাত্র জনতার এই আত্মত্যাগের কি  সঠিক মূল্যয়ন করতে ব্যার্থ হচ্ছে প্রশাসন। সরকারি গাছ কাটার খবর পেয়ে প্রশাসন গাছগুলো উদ্ধার করলো কিন্তু অপরাধি অদৃশ্য ক্ষমতা বলে রেহায় পেয়ে গেল, কিভাবে সম্ভব হলো।

এ ব্যাপারে গোদাগাড়ী ইউ এন ও এ প্রতিনিধিকে বলেন, বিষয়টি জানার পর বনবিভাগ কে অবহিত করে গাছগুলো জব্দ করা হয়েছে এবং হবির বিরুদ্ধে আইন গত ব্যাবস্থা গ্রহণের নির্দে।শ দিয়েছেন।

এ বিষয়ে  রাজশাহী ডিএফও এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গাছগুলো জব্দ করা হয়েছে এবং গাছ কর্তনের হোতা হবিবুর রহমান হবির নামে বন বিভাগের আইনে মামলা দায়ের হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট