1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার ডা. ইসমাইল হোসেন শিবগঞ্জে কোটি টাকার চোরাই মোবাইল ও ভারতীয় ট্রাকসহ ১ জন আটক নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে বাসের ধাক্কায় আনিকুল ইসলাম (৪০) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী সিএন্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিকুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাস সাইকেল আরোহী আনিকুল ইসলামকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সাইকেল থেকে ছিটকে পড়ে বাসের নিচে চলে যান, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোদাগাড়ী থানার ওসি মুহাম্মদ রুহুল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। বাসটি আটক করা হয়েছে এবং চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট